আধুনিক তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা, শৃঙ্খলাবোধ এবং মানবিক গুণাবলিসম্পন্ন দেশপ্রেমিক ভবিষ্যৎ নাগরিক গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
প্রধান শিক্ষক, অগ্রদূত আদর্শ উচ্চ বিদ্যালয়
এম.এসসি (গণিত), বি.এড, পিএইচডি
“শিক্ষা কেবল পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। আদর্শ নাগরিক হিসেবে আত্মপ্রকাশের জন্য শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, শৃঙ্খলা এবং দেশপ্রেমের মেলবন্ধন ঘটাতে হবে। আমাদের বিদ্যালয় ১৯৯৫ সাল থেকে সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে চলেছে। প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশের স্মার্ট নাগরিক গঠনে আমাদের সকল শিক্ষক ও কর্মচারী একনিষ্ঠভাবে সচেষ্ট।”
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সর্বশেষ পাঠ্যসূচি অনুযায়ী পাঠ পরিচালনা
জাতীয় শিক্ষাক্রম অনুসারে যুগোপযোগী সাধারণ পাঠদান, নৈতিক শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম।
পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিতে আধুনিক ল্যাব সুবিধা সম্বলিত উচ্চমানের প্রস্তুতি।
হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যবসায় উদ্যোগ বিষয়ে বাস্তবসম্মত ও বিশ্লেষণধর্মী শিক্ষা পদ্ধতি।
ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি ও ভূগোল বিষয়ে সমৃদ্ধ জ্ঞানার্জন ও সামাজিক নেতৃত্ব গঠন।